মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১১ · আত্মার অবস্থান

রুহ কোথায় থাকে?

পৃ. ৩৯প্রশ্ন ২অধ্যায় ১১

জান্নাত সাত আসমানের উপরে অনুরূপভাবে জাহান্নাম সপ্ত জমিনের নিচে একটি স্থান। জান্নাতিদের রুহ সপ্ত আসমানে থাকে, জাহান্নামিদের রুহ সপ্ত জমিনের নিচে আযাব ভোগ করতে থাকে। (তাফসিরে ইবনে কাসীর)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যখন তোমাদের ভাইগণ উহুদের যুদ্ধে শহিদ হলেন, তখন আল্লাহ তাদের রুহসমূহ (আত্মা) সবুজ পাখির পেটে প্রবেশ করিয়ে দিলেন। তারা জান্নাতের ঝরনায় গিয়ে এর পানি, দুধ ও মধু পান করতে লাগলো এবং জান্নাতের ফল ভক্ষণ করতে লাগলো। এরপর জান্নাতের সুস্বাদু খাদ্য, পানীয় ও অবসর বিনোদনের স্বাদ গ্রহণের পর তারা বলে উঠল, আমাদের এরূপ অবস্থার কথা যে, আমরা জান্নাতে জীবিত আছি ও পানাহার করছি। (আবু দাউদ শরীফ : হাদিস নং ২৫২০)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : মুমিনদের রুহ জান্নাতের গাছের পাখির কৃপ ধারণ করে থাকবে, কিয়ামতের দিন তাদের রুহ শরীরে পুনঃস্থাপন করা পর্যন্ত। “অধিকাংশ আলেমগণের মতে, ইহা শহীদদের রুহের বৈশিষ্ট্য।” (নাসায়ি শরীফ : হাদিস নং ২০৭৩)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : তাদের রুহসমূহ সবুজ পাখির উদরে রক্ষিত থাকে, যা আরশের সাথে ঝুলন্ত দীপাধারে (প্রদীপ রাখার পাত্রে) বাস করে। জান্নাতের সর্বত্র তারা যেখানে চায় সেখানে বিচরণ করে। (মুসলিম শরীফ : হাদিস নং ১৮৮৭ ইস:)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১১ “আত্মার অবস্থান”, পৃ. ৩৯ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।