দুনিয়ার মূল্য
আল্লাহর কাছে দুনিয়ার প্রকৃত মূল্য, প্রকৃত বুদ্ধিমান ও সফল ব্যক্তি, মৃত্যুর স্থান এবং ভালো-মন্দ মৃত্যুর লক্ষণ।
১দুনিয়া আল্লাহর দৃষ্টিতে কেমন?পৃ. ১৭
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির একটি পাখার সমমূল্য হতো, তাহলে তিনি কোনো কাফিরকে এক চেকও পানি পান করতে দিতেন না। (মিশকাত শরীফ : হাদিস নং ৫১৭৭)
অন্যত্র রাসূলুল্লাহ (ﷺ) একটি কান কাটা মৃত বকরির বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকালে সাহাবিদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে, যে এটাকে এক দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করবে? তারা বললেন, আমরা তো এটাকে কোনো কিছুর বিনিময়েই নিতে পছন্দ করবো না। তখন তিনি বললেন, আল্লাহর কসম! এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া (এবং তার সম্পদ) এর চাইতেও অধিক নিকৃষ্ট। (মুসলিম ও মিশকাত : হাদিস নং ৫১৫৭)
২প্রকৃত বুদ্ধিমান কে?পৃ. ১৭
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : বুদ্ধিমান ঐ ব্যক্তি, যে নিজের নফস ও খাহেশকে আয়ত্তে আনতে সক্ষম হয় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়ে রাখে। (তিরমিজি শরীফ : হাদিস নং ২৪৫৯)
৩দুনিয়াতে কে সফল?পৃ. ১৭
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : সেই ব্যক্তিই সফলকাম হয়েছে, যে ইসলাম গ্রহণ করল এবং তাকে প্রয়োজনমাফিক রিজিক প্রদান করা হলো এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট রয়েছে। (মুসলিম ও মিশকাত শরীফ : হাদিস নং ৫১৬৫)
৪নিজের ধনসম্পদ কয়টি কাজে আসে?পৃ. ১৭
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : বান্দা আমার মাল, আমার সম্পদ বলে (তথা গর্ব করে)। প্রকৃতপক্ষে তার মাল হতে তার (উপকারে আসে) মাত্র তিনটি। যা সে খেয়ে শেষ করে দিয়েছে বা পরিধান করে ছিড়ে ফেলেছে অথবা দান করে (পরকালের জন্য) সংরক্ষণ করেছে। এছাড়া যা আছে তা তার কাজে আসবে না এবং সে লোকদের (ওয়ারিশদের) জন্য ছেড়ে চলে যাবে। (মুসলিম ও মিশকাত শরীফ : হাদিস নং ৫১৬৬)
৫আখেরাতের তুলনায় দুনিয়া কতটুকু?পৃ. ১৮
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আল্লাহর কসম! পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো যেমন তোমাদের কেউ সাগরের মধ্যে নিজের একটি আঙুল ডুবানোর পর লক্ষ্য করে দেখুক আঙুল কী পরিমাণ পানি নিয়ে আসল (মুসলিম, মিশকাত : হাদিস নং ৫১৫৬)।।
“সাগরের মোকাবেলায় আঙুলের সাথে লেগে থাকা পানি যেমন, ঠিক দুনিয়াটা তেমন”।
৬কোন দু’টি জিনিস বড় ধরনের ধোঁকা?পৃ. ১৮
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : স্বাস্থ্য ও অবসর দু’টি নিয়ামতের (সদ্ব্যবহারের) ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে (বুখারি ও মিশকাত শরীফ : হাদিস নং ৫১৫৫)।।
৭জান্নাতকে কী দিয়ে ঢেকে রাখা হয়েছে?পৃ. ১৮
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : জাহান্নামকে কামনা-বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে।
আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ-মুসিবত দ্বারা, (বুখারি, মুসলিম ও মিশকাত শরীফ : হাদিস নং ৫১৬০)। “দুনিয়ার অবৈধ কামনা বাসনা জাহান্নামে পৌঁছায়, পক্ষান্তরে, দুনিয়ার অবৈধ চাহিদাকে দমন করে রাখতে হয়।”
৮কাফেরদের ভালো কাজের প্রতিদান আখেরাতে মিলবে কি?পৃ. ১৮
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কাফের আল্লাহর জন্য যেই সব ভালো কাজ করে; দুনিয়াতে সে তার বিনিময় ভোগ করে, অবশেষে যখন সে আখেরাতে পৌঁছাবে, তখন তার (আমলনামায়) কোনো ভালো কাজ থাকবে না যার প্রতিদান সে পেতে পারে। (মুসলিম ও মিশকাত শরীফ : হাদিস নং ৫১৫৯)।।
৯মৃত্যুকে কত কাছে মনে করবো?পৃ. ১৮
হযরত ইবনু উমর (রা.) বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) আমার শরীরের এক অংশ ধরে বললেন, হে ইবনু উমর! সকল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না এবং সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। আর অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো এবং মরণের পূর্বে জীবনকে মূল্যায়ন করো। (বুখারি ও মিশকাত শরীফ : হাদিস নং ৫২৭৪)।।
১০মুমিনের জন্য দুনিয়া কি বন্দীখানা?পৃ. ১৯
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। (মুসলিম ও মিশকাত শরীফ : হাদিস নং ৫১৫৮)।।
১১আমার মৃত্যু কোথায় হবে?পৃ. ১৯
আল্লাহর বাণী : কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। (সূরা লোকমান : আয়াত নং ৩৪)
মৃত্যু যে আল্লাহর নির্ধারণ করা স্থানেই হবে তার, একটি সত্য ঘটনা : পয়গম্বর ও বাদশাহ হযরত সুলাইমান (আ.) নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের মজলিশে প্রবেশ করল এবং কিছুক্ষণ বসার পর চলে গেল। তার যাওয়ার পর মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবি! এই মাত্র আপনার কাছে যে লোকটি এসেছিল, ঐ ব্যক্তি কে?
হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন : আমার কাছে আসা ব্যক্তি ছিলেন, ‘মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মউত’।
এ কথা শুনে মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং সে কাঁপতে শুরু করল। আর বলল, হে নবি হযরত! অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন, বাতাস যেন আমাকে হিন্দুস্থানে (সেখান থেকে অনেক দূর) পৌছে দেয়। কারণ আমার জন্য এটি অসম্ভব যে, যেখানে মৃত্যুর ফেরেশতা বসে আছে সেখানে আমি বসে থাকি।
হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন। মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্থান পৌছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিলেন। বাতাস পয়গম্বরের নির্দেশ পালনে তাকে নির্ধারিত গন্তব্যে পৌছে দেন।
এর কিছু সময় পর মালাকুল মউত নবি (আ.)-এর কাছে এসে বলল, আমি প্রথমবার আপনার কাছে এসে খুব আশ্চর্য হয়ে যাই, কেননা আপনার পাশে থাকা মন্ত্রীর মৃত্যু আল্লাহ এমন স্থানে নির্ধারণ করে রেখেছেন যেখানে এই স্বল্প সময় তার যাওয়া অসম্ভব। তবে এই মাত্র আল্লাহর হুকুম অনুযায়ী তার জান কবজ করে আসলাম।
বার্তা : এই মুহূর্তে মৃত্যুর জন্য কে পরিপূর্ণভাবে প্রস্তুত আছে? খোঁজ নিয়ে দেখা যাবে আমি ওনাদের কাজে নিরবধি দ্রুতগামী; ঘোড়ার ন্যায় চলমান, এহেন পরিস্থিতির মোকাবেলায় দিনে রাতে নেক ও সৎ কার্যদিবস হিসাবে সম্মুখত করুন, মৃত্যু আসলেও ভয় এবং আতঙ্কের কোনো কারণ থাকবে না ইনশা-আল্লাহ।
১২ভালো মৃত্যুর লক্ষণপৃ. ২০
মৃত্যুর পূর্বে আল্লাহর ক্রোধ/রাগ বৃদ্ধিকারী গুনাহ হতে বিরত থাকতে পারা, পাপ হতে তওবা করতে পারা, নেকির কাজ ও ভালো কাজ বেশি বেশি করার তাওফিক পাওয়া এবং এ অবস্থায় মৃত্যু হওয়া।
এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে (ভালো) কাজে লাগান। সাহাবায়ে কেরাম বললেন, কীভাবে আল্লাহ বান্দাকে (ভালো) কাজে লাগান? তিনি বলেন, মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার তাওফিক দেন। (তিরমিজি শরীফ : হাদিস নং ২১৪২)
বি.দ্র. আল্লাহর কল্যাণ পেতে হলে সুস্থ ও অসুস্থ উভয় অবস্থায় আল্লাহর ইবাদত করা, এবং কোরআনের পথে অবিচল থাকা।
যার শেষ কথা লা-ইলাহা ইল্লাল্লাহ হবে : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তির সর্বশেষ কালিমা (কথা) হবে, লা-ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৩১১৬ তিরমিজি : ৯৭৬ মিশকাত : ১৬২১)।।
মৃত্যুর সময় ললাটে/কপালে ঘর্মবিন্দু ঝরা : মহানবি (ﷺ) বলেন: মুমিনের মৃত্যুকালে তার কপালে ঘাম ঝরে। (তিরমিজি : ৯৮২ ইবনে মাজাহ : ১৪৫২)।।
জুমার রাতে অথবা দিনে ইন্তেকাল হওয়া : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোনো মুসলমান যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ্ তায়ালা নিশ্চয়ই তাকে কবরের ফেতনা হতে রক্ষা করেন। (মিশকাত শরীফ : হাদিস নং ১৩৬৭)
জিহাদের ময়দানে খুন হওয়া : আল্লাহর বাণী : আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে কোরো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত। তাদেরকে রিজিক দেওয়া হয়। (সূরা আল ইমরান : আয়াত নং ১৬৯)
গাজী হয়ে/ পানিতে ডুবে ইন্তেকাল করলে : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি আল্লাহর পথে (জিহাদে) নিহত হয় সে শহিদ, যে আল্লাহর পথে (গাজী হয়ে) মারা যায় সে শহিদ, এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহিদ। (মুসলিম : ৪৭৮৮ আবু দাউদ ৩০৯৭)
দেওয়াল চাপা পড়ে মৃত্যু : প্রিয় নবি (ﷺ) বলেন: শহিদ হলো পাঁচ ব্যক্তি, প্লেগরোগে মৃত, পেটের রোেগে মৃত, পানিতে ডুবে মৃত, দেওয়াল চাপা পড়ে মৃত এবং আল্লাহর পথে (জিহাদে) নিহত ব্যক্তি শহিদ। (মুসলিম শরীফ : হাদিস নং ৪৭৮৭)
সন্তান প্রসব করতে গিয়ে/আগুনে পুড়ে মৃত্যু : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: পুড়ে গিয়ে মৃত ব্যক্তি শহিদ, চাপা পড়ে মৃত ব্যক্তি শহিদ এবং সে মহিলাও শহিদ যে সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। (আবু দাউদ শরীফ : হাদিস নং ৩০৯৭)
ডাকাতের হাত থেকে ধন-সম্পদ/পরিবার-পরিজনকে রক্ষা করতে গিয়ে মৃত্যু :
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি নিজের মাল রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহিদ, যে নিজের পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহিদ, যে নিজের দ্বীন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহিদ এবং যে তার নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মারা যায় সেও শহিদ। (বুখারি : ২৪৮০ মুসলিম : ১৪১ তিরমিজি : ১৪২১)
১৩খারাপ মৃত্যুর লক্ষণপৃ. ২১
আত্মহত্যার মৃত্যু : আল্লাহ তায়ালা বলেন: আর তোমরা নিজেদের হত্যা কোরো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এবং যে কেউ জুলুম করে, অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, অবশ্যই আমি তাকে অগ্নিদগ্ধ করবো, আল্লাহর পক্ষে তা সহজসাধ্য। (সূরা আন নিসা : আয়াত নং ২৯-৩০)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্ত্ত দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্ত্ত দিয়েই শাস্তি প্রদান করা হবে। (মুসলিম শরীফ : হাদিস নং ১১০)
নেশা দ্রব্য পানরত অবস্থায় মৃত্যু : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করেছে এরপর সে তা থেকে তওবা করেনি সেই ব্যক্তি আখিরাতে তা থেকে বঞ্চিত থাকবে। (তিরমিজি শরীফ : হাদিস নং ১৮৬৭)
পিতা-মাতার বদ দোয়া নিয়ে মৃত্যু : আল্লাহর বাণী : তোমরা পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। (সূরা নিসা : আয়াত নং ৩৬)।।
অন্যত্র আয়াত : আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। (সূরা লোকমান : আয়াত নং ১৪)
স্বামীর অবাধ্য থাকাকালে স্ত্রীর মৃত্যু : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আমার শরীয়তে সিজদার কোনো সুযোগ নেই। আমি যদি (আল্লাহ ব্যতিরেকে) অপর কাউকে সিজদা করতে বলতাম তবে স্বামীদের জন্য স্ত্রীদেরকে সিজদা করার নির্দেশ করতাম। (আবু দাউদ শরীফ : হাদিস নং ২১৪০)
জ্ঞাতব্য : তবে এখানে এমন স্বামীর কথা ইঙ্গিত করা হয়েছে, যে আল্লাহর দ্বীনের পথে অবিচল।
মানুষের উপর জুলুম করারত অবস্থায় মৃত্যু : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার যবান ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। (বুখারি শরীফ : হাদিস নং ৬৪০, মুসলিম শরীফ : হাদিস নং ৪০, নাসায়ি শরীফ : ৪৯৯৬, আবু দাউদ শরীফ : ২৪৮১)