মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৩ · শিংগায় ফুঁৎকার

প্রথম ও দ্বিতীয় ফুঁৎকারের মধ্যবর্তী সময় কতটুকু হবে?

পৃ. ৫০প্রশ্ন ৭অধ্যায় ১৩

প্রথম ও দ্বিতীয় ফুঁক দেওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান বর্ণনায় এক হাদিসে এসেছে যে, তা চল্লিশ হবে। বর্ণনাকারী আবু হুরায়রা (রা.)-কে জিজ্ঞেস করলেন: চল্লিশ দিন? তিনি বললেন: আমি তা বলতে অস্বীকার করছি। তারা বললো: চল্লিশ বছর? তিনি বললেন: আমি তাও বলতে অস্বীকার করছি। তারা বললো: চল্লিশ মাস? তিনি বললেন: আমি তাও অস্বীকার করছি। আর মানুষের সবকিছুই পচে যাবে। তবে তার নিম্নাংশের এক টুকরো ছাড়া। যার উপর মানুষ পুনরায় সংযোজিত হবে। (সহিহ বুখারি : হাদিস নং ৪৯৩৫-৪৮১৪ ও সহিহ মুসলিম : হাদিস নং ২৯৫৫)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৩ “শিংগায় ফুঁৎকার”, পৃ. ৫০ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।