মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৩ · শিংগায় ফুঁৎকার

জমিনের কী অবস্থা হবে?

পৃ. ৫১প্রশ্ন ১২অধ্যায় ১৩

মহান আল্লাহ তাআলার বাণী : যে দিন পরিবর্তিত করা হবে- এ জমিনকে অন্য জমিনে এবং পরিবর্তিত করা হবে আসমানগুলোকে।’ (সূরা ইবরাহিম :

আয়াত : ৪৮) পৃথিবী ও আকাশ পেঁচে দেওয়ার এরূপ অর্থও হতে পারে যে, তাদের আকার ও আকৃতি পেঁচে দেওয়া হবে”

আল্লাহ তাআলার বাণী : (বিচার দিবসে) আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে, তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। (সূরা ত্বহা : আয়াত : ১০৬-১০৭) “সে দিন এমন ময়দান হবে, যেখানে কোনো উঁচু-নীচু ঘর-বাড়ি, পাহাড়-পর্বত কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।”

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামতের দিন আল্লাহ তা'আলা জমিনকে নিজ মুঠোয় নিবেন এবং আকাশমণ্ডলীকে ভাঁজ করে তাঁর ডান হাতে নিবেন, তারপর বলবেন, আজ আমি মালিক, দুনিয়ার বাদশারা কোথায়? (বুখারি শরীফ : হাদিস নং ৪৮১৩)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামতের দিন আল্লাহ তা'আলা সমস্ত আসমানকে একত্রিত করে, তাঁর ডান হাতে ধরে বলবেন: আমি-ই একমাত্র বাদশাহ! (দুনিয়ার সেই) অত্যাচারী ও গর্বকারী শাসকরা কোথায়? এরপর তিনি সব জমিনকে একত্রিত করার পর অন্য হাতে ধরে বলবেন: আমি-ই একচ্ছত্র অধিপতি। (দুনিয়ার সেই) জালিম ও অহংকারী শাসকরা কোথায়? (সুনানে আবু দাউদ শরীফ : ৪৬৫৭ ইবনে মাজাহ : ১৯৮)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৩ “শিংগায় ফুঁৎকার”, পৃ. ৫১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।