মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৩ · শিংগায় ফুঁৎকার

চাঁদ, সূর্য ও তারকার কী হবে?

পৃ. ৫১প্রশ্ন ১১অধ্যায় ১৩

আল্লাহর বাণী : চাঁদ হয়ে যাবে আলোকহীন (সূরা আল কিয়ামাহ : ৮)

আল্লাহর বাণী : আর তারকারগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে। (সূরা তাকভির : ২)

অর্থাৎ, যে বাঁধনের কারণে তারা নিজেদের কক্ষপথে ও নিজেদের জায়গায় বাঁধা আছে তা খুলে যাবে এবং সমস্ত গ্রহ-তারকা বিশ্ব-জাহানের চারদিকে ছুড়িয়ে পড়বে। এ ছাড়াও তারা শুধু ছড়িয়েই পড়বে না। বরং একই সঙ্গে আলোহীন হয়ে অন্ধকারও হয়ে যাবে। (তাফসিরে জাকারিয়া)

আল্লাহর বাণী : যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে। (সূরা তাকভির-১) আল্লাহর বাণী : আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে। (আল কিয়ামাহ : ৮)

চাঁদের আলোহীন হয়ে যাওয়া এবং চাঁদ ও সূর্যের পরস্পর একাকার হয়ে যাওয়ার অর্থ, দু’টিকে একত্রে পৌঁছানো হবে। অর্থাৎ, জ্যোতিবিহীন হওয়াতে একরকম করা হবে।

অর্থাৎ, চাঁদের মতো সূর্যের জ্যোতিও শেষ হয়ে যাবে। (ইবনে কাসীর)

হাদিসে এসেছে, “চাঁদ ও সূর্যকে কিয়ামতের দিন পেঁচিয়ে রাখা হবে।” (বুখারি শরীফ : হাদিস নং ৩২০০)

অন্যান্য বর্ণনা হতে বুঝা যায় যে, সূর্য ও চন্দ্রকে গুটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যাতে সেই মুশরিকরা অধিকভাবে লাঞ্ছিত হয় যারা এ সবের উপাসনা করত।

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৩ “শিংগায় ফুঁৎকার”, পৃ. ৫১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।