সঠিক মত অনুসারে কিয়ামতের দিন দু’বার শিংগায় ফুঁক দেওয়া হবে। সহিহ বুখারি ও মুসলিম বর্ণিত এ হাদিস থেকে জানা যায় দুই ফুঁক দেওয়া হবে। (সহিহ বুখারি : হাদিস নং ৪৯৩৫, ও সহিহ মুসলিম : হাদিস নং ২৯৫৫)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : (কিয়ামতের দিন) প্রথম ও দ্বিতীয়বার শিংগায় ফুঁ দেওয়ার মাঝে চল্লিশের ব্যবধান হবে। (সহিহ বুখারি শরীফ : হাদিস নং ৪৯৩৫)
অবশ্য বেশি কিছু আলেম তিন বার বা চার বার শিংগা ফুঁকের কথা বলেছেন। কিন্তু আল কুরআনের আয়াত ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দু বার শিংগা ফুঁকের বিষয়টি অধিকতর বিশুদ্ধ।
সূত্র: Life-After-Death, অধ্যায় ১৩ “শিংগায় ফুঁৎকার”, পৃ. ৫০ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)