মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১২ · কিয়ামতের আলামত

আমানত উঠে যাবে

পৃ. ৪১প্রশ্ন ৫অধ্যায় ১২

আমানত কী?

১ মজলিস/বৈঠক আমানত।

২ অসীকার ও জিম্মাদারী আমানত।

৩ কেউ তার গোপন কোনো বিষয় জানালে, যার কাছে জানালো সে টি তার কাছে আমানত।

৪ কেউ ভালো পরামর্শ চাইলে, তাকে উত্তম পরামর্শ দেওয়া একটি আমানত।

৫ হুকুমত বা ইসলামি শাসনব্যবস্থা।

এর প্রতিটি আমানত যথাযথভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে রক্ষা করতে হবে। নতুবা উক্ত ব্যক্তি আমানতের খিয়ানতকারী হিসেবে সাব্যস্ত হবে।

আল্লাহর বাণী : নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। (সূরা নিসা : আয়াত নং-৫৮)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : অচিরেই লোকেদের উপর ধোঁকাবাজির বছরগুলি আসবে। সে সময় সত্যবাদী মিথ্যাবাদী বলে গণ্য হবে এবং সত্যবাদীর উপর মিথ্যারোপ করা হবে। আমানতের খিয়ানতকারীকে আমানতদার বলা হবে এবং আমানতদারকে খিয়ানতকারী বলা হবে। বদলাকেরা (খারাপ) নেতৃত্ব দিবে। (ইবনে মাজাহ শরীফ হাদিস নং ৪০৩৬)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১২ “কিয়ামতের আলামত”, পৃ. ৪১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।