রাসূলুল্লাহ (ﷺ) বলেন : নেককার ব্যক্তিরা একে একে চলে যাবেন। আর অবশিষ্টরা যব ও খেজুরের ব্যবহারের অযোগ্য অংশের মতো পড়ে থাকবে। আল্লাহ এদের প্রতি গ্রাহ্যও করবেন না। অর্থাৎ, আল্লাহ তা'আলার কাছে তাদের কোনো মূল্য থাকবে না। (সহিহ বুখারি শরীফ : হাদিস নং-৬৪৩৪)
অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : তোমাদের বাছাই করা হবে, যেভাবে ভালো খেজুর থেকে মন্দ খেজুর থেকে আলাদা করা হয়। তোমাদের মধ্যকার নেককার লোকগুলো বিদায় নিবে এবং মন্দ লোকগুলো অবশিষ্ট থাকবে। অতএব সত্ত্বর হলে তোমরাও মরে যাও। (ইবনে মাজাহ শরীফ : হাদিস নং-৪০৩৮)
সূত্র: Life-After-Death, অধ্যায় ১২ “কিয়ামতের আলামত”, পৃ. ৪৩ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)