রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হরজ বৃদ্ধি পাবে। হরজ হলো খুন-খারাবী। তোমাদের ধন-সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে। (বুখারি শরীফ : হাদিস নং-১০৩৬)
অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : সেই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, দুনিয়া খতম হবে না যে পর্যন্ত না মানুষের নিকট আসে এমন এক যুগ, যখন হত্যাকারী জানবে না যে, কী কারণে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কী কারণে সে নিহত হয়েছে। প্রশ্ন করা হলো, এমন জুলুম কীভাবে হবে? তিনি বললেন: সে যুগটা হবে খুনাখুনির যুগ। এরূপ যুগের হত্যাকারী ও নিহত উভয় ব্যক্তিই জাহান্নামি হবে। (সহিহ মুসলিম শরীফ : হাদিস নং-২৯০৮-৭৪০)
সূত্র: Life-After-Death, অধ্যায় ১২ “কিয়ামতের আলামত”, পৃ. ৪৪ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)