মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১২ · কিয়ামতের আলামত

পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে

পৃ. ৪৮প্রশ্ন ২৩অধ্যায় ১২

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আমার উম্মত যখন পনেরোটি বিষয়ে লিপ্ত হয়ে পড়বে, তখন তাদের উপর বিপদ-মুসিবত এসে পড়বে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলাল্লাহ! সেগুলো কী কী?

তিনি বললেন : যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানত লুটের মালে পরিণত হবে, যাকাত জরিমানারূপে গণ্য হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং তার মায়ের অবাধ্য হবে, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে কিন্তু পিতার সাথে খারাপ ব্যবহার করবে, মসজিদে শোরগোল করা হবে, সবচাইতে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা, কোনো লোককে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে, মদ পান করা হবে, রেশমী বস্ত্র পরিধান করা হবে, এবং এই উম্মতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ব যুগের লোকেদের অভিসম্পাত করবে, তখন তোমরা একটি আগিবাত্য অথবা ভূমিধস অথবা চেহারা বিকৃতির আযাবের অপেক্ষা করবে। (তিরমিজি শরীফ : হাদিস নং-২২১০)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১২ “কিয়ামতের আলামত”, পৃ. ৪৮ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।