রাসূলুল্লাহ (ﷺ) বলেন : অদূর ভবিষ্যতে অন্য জাতির লোকেরা তোমাদের উপর বিজয়ী হবে, যেমন খাদ্য গ্রহণকারী বড় পাত্রের দিকে আসে। তখন জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করে: আমাদের সংখ্যা কি কম হবে? তিনি বললেন: না, বরং সে সময় তোমরা সংখ্যায় অধিক হবে। কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো।
আল্লাহ তোমাদের শক্রদের অন্তর হতে তোমাদের প্রভাব-প্রতিপত্তি দূর করে দেবেন এবং তোমাদের হৃদয়ে আলসতার সৃষ্টি করে দেবেন। তখন জৈনক সাহাবি বলেন:
ইয়া রাসূলাল্লাহ! আলসতার সৃষ্টি কেন হবে? তিনি বললেন : দুনিয়ার মহব্বত ও মৃত্যু ভয়ের জন্য। (আবু দাউদ শরীফ : হাদিস নং-৪২৯৭-৪২৪৭)
সারা বিশ্বে মুসলমানদের উপর কুফরির শক্তির সামরিক ও অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আগ্রাসন সচেতন প্রতিটি মুসলিমই প্রত্যক্ষ করছেন। ফিলিস্তিন, কাশ্মীর যেমন সরাসরি কুফরির শক্তির করায়ত্তে। তেমনি বাকি রাষ্ট্রগুলো মানুষিকভাবে দাসত্ব মেনে নিয়েছে কুফরি শক্তির। কিয়ামতের এ আলামতও পূর্ণতায় পৌঁছার খুব বেশি বাকি নেই মনে হয়।
সূত্র: Life-After-Death, অধ্যায় ১২ “কিয়ামতের আলামত”, পৃ. ৪৩ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)