মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১২ · কিয়ামতের আলামত

অধিক হারে মিথ্যা বলা হবে

পৃ. ৪৫প্রশ্ন ১৬অধ্যায় ১২

হাদিস : উমর (রা.) আমাদেরকে জাবিয়া নামক স্থানে ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন, হে লোকেরা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের মাঝে দাঁড়াতেন, তেমনি আমি আজ তোমাদের মাঝে দাঁড়িয়েছি। তিনি বলেছেন, আমি তোমাদেরকে আমার সাহাবিগণ সম্পর্কে ওসিয়ত করে যাচ্ছি। এরপর যারা তাদের পরে আসবে, এরপর হলো তারা যারা তারেদও পরে আসবে। এরপর মিথ্যার বিস্তৃতি ঘটবে। এমনকি একজন কসম করে বসবে অথচ তাকে কসম করতে বলা হয়নি। কেউ সাক্ষী দিয়ে বসবে অথচ তাকে সাক্ষ্য দিতে বলা হয়নি।

শুনে রাখো, কোনো পুরুষ যেন কোনো মহিলার সঙ্গে নির্জনে একত্রিত না হয়, অন্যথায় শয়তান অবশ্যই তৃতীয় জন হিসেবে হাজির থাকে। তোমরা অবশ্যই মুসলিম জামায়াতকে আঁকড়ে ধরে থাকবে। বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকবে। শয়তান একাকী জেনের সাথে থাকে। আর দুই জন থেকে সে আরো দূরে থাকে। যে ব্যক্তি জান্নাতের সর্বোৎকৃষ্ট স্থান কামনা করে, সে যেন জামায়াতকে আঁকড়ে ধরে থাকে। নেক আমল যাকে আনন্দিত করে এবং মন্দ আমল যাকে দুঃখিত করে সেই হলো মুমিন। (তিরমিজি শরীফ : হাদিস নং-২১৬৫-২১৬৮)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১২ “কিয়ামতের আলামত”, পৃ. ৪৫ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।