মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১০ · হুজুর (ﷺ)-এর হায়াতে বারযাখ

হুজুর (ﷺ) কি উনার কবরের মধ্যে জীবিত?

পৃ. ৩৭প্রশ্ন ৩অধ্যায় ১০

আল্লাহ তায়ালার বাণী : যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেন তাদেরকে সাধারণ মৃত বলে না। বরং তারা জীবিত কিন্তু তোমরা তা পুরোপুরি অনুধাবন করতে পারো না। (সূরা বাকারা : আয়াত নং ১৫৪)

রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যু ও শহিদের মৃত্যু ছিল। হাদিস শরীফে এসেছে, খায়বার যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) কে বিষ খাদান করা হয়।...তিনি যখন রানের থেকে কিছু অংশ ভেঙে খেতে শুরু করেন তখন ঐ গোশতের টুকরোই তাকে অবহিত করে যে, এতে বিষ মিশ্রিত রয়েছে। তিনি তৎক্ষণাৎ তা ফেলে দেন।

অতঃপর রাসূল (ﷺ) ইন্তেকালের সময় হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন যেই রোেগে তিনি ইন্তেকাল করেন সেই রোেগে আক্রান্ত থাকা অবস্থায় এ কথা বলতেন : আয়েশা! সেই খাবারের কষ্ট এখনও অনুভব করছি যা আমি খায়বারে খেয়েছিলাম। সেই বিষক্রিয়া এখন আমার শিরা কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। (তাফসিরে জাকারিয়া)

এতে বোঝা যায় যে, রাসূলে মোকাররম (ﷺ)-এর স্বাভাবিক মৃত্যুর পাশাপাশি জননব বিমনতে হারিছ প্রদত্ত বিষ মিশ্রিত খাদ্যের বিষক্রিয়ার ফলে শাহাদাতের মৃত্যুর গৌরবও লাভ করেছিলেন।

সূত্র: Life-After-Death, অধ্যায় ১০ “হুজুর (ﷺ)-এর হায়াতে বারযাখ”, পৃ. ৩৭ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।