রাসূলুল্লাহ (ﷺ) বলেন : তোমরা জুমার দিন আমার প্রতি অধিক দরূদ পাঠ করবে। কেননা, তা আমার নিকট পৌছানো হয়, ফেরেশতাগণ তা পৌঁছিয়ে দেন। যে ব্যক্তি আমার প্রতি দরূদ পাঠ করে, তা থেকে সে বিরত না হওয়া পর্যন্ত তা আমার নিকট পেশ হতে থাকে। রাবী বলেন, ইন্তেকালের পরেও? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, ইন্তেকালের পরেও? আল্লাহ তা’আলা নবিগণের দেহ ভক্ষণ করা জমিনের জন্য হারাম করেছেন। আল্লাহর নবি জীবিত এবং তাঁকে রিযিক দেওয়া হয়। (ইবনে মাজাহ শরীফ : হাদিস নং ১৬৩৭)
সূত্র: Life-After-Death, অধ্যায় ১০ “হুজুর (ﷺ)-এর হায়াতে বারযাখ”, পৃ. ৩৮ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)