রাসূলুল্লাহ (ﷺ) বলেন : তিন কাতার লোক যার সালাতুল জানাজা আদায় করেছেন তার জন্য (জান্নাত) ওয়াজিব করে নিয়েছে। (তিরমিজি শরীফ : হাদিস নং ১০২৮)
অন্যত্র হাদিস, রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কোনো মুসলিম যদি মারা যায় এবং একশতের মতো মুসলিমের একটি দল তার সালাতুল জানাজা আদায় করে এবং তার জন্য শাফাআত করে, তবে তার জন্য অবশ্যই তাদের শাফাআত কবুল করা হবে। (তিরমিজি শরীফ : হাদিস নং ১০২৯)
অন্যত্র হাদিস, রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে মৃতের জানাজায় তিন সারি মুসলিম অংশ গ্রহণ করেছে, সে (জান্নাত) ওয়াজিব করে নিয়েছে। (ইবনে মাজাহ শরীফ : হাদিস নং ১৪৯০)
সূত্র: Life-After-Death, অধ্যায় ৫ “কাফন-দাফন ও জানাজা”, পৃ. ২৮ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)