জানাজা যেহেতু দেয়া, আর নেক সন্তানের দেয়া পিতা-মাতার জন্য কবুল হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে যেসব আমল ও নেক কাজ তার সাথে মিলবে, তা হলো- (১) ‘ইলম, যা সে অনেককে শিক্ষা দিয়েছে এবং তার প্রচার প্রসার করেছে, (২) তার রেখে যাওয়া নেক সন্তান, এবং (৩) কুরআন যাকে এর উত্তরাধিকারী বানিয়েছে অথবা মসজিদ নির্মাণ করেছে কিংবা পথিকদের জন্য সরাইখানা তৈরি করেছে। অথবা পানির নহর খনন করেছে, জীবদ্দশায় সুস্থ থাকাকালীন দান-খয়রাত করেছে, এই জিনিসগুলোর সওয়াব সে মৃত্যুর পরে পেতে থাকবে। (ইবনে মাজাহ শরীফ : হাদিস নং ২৪২)
হযরত সাঈদ ইবনে মুসায়্যাব (রা.) বলতেন- নিঃসন্দেহে লোকের দরজা বুলন্দ করা হয় তার মৃত্যুর পর তার সন্তানের দু'আর কারণে। (মুয়াত্তা মালিক : হাদিস নং ৪৯৩)
সূত্র: Life-After-Death, অধ্যায় ৫ “কাফন-দাফন ও জানাজা”, পৃ. ২৯ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)