রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি মুতকে গোসল দেয়, কাফন পরায়, সুগন্ধি লাগায়, বহন করে নিয়ে যায় এবং জানাজার সালাত আদায় করে এবং তার গোপনীয় বিষয় যা দেখেছে, তা প্রকাশ না করে, সে তার গুনাহ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। (ইবনে মাজাহ : হাদিস নং ১৪৬২)
অন্যত্র হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করে তাকে এক কিরাত সওয়াব দেওয়া হবে। আর সে যদি দাফন কাজে শরিক থাকে, তবে ঐ ব্যক্তি দুই কিরাত পাবে। এক কিরাত হলো উহুদ পাহাড় সমতুল্য। (তিরমিজি শরীফ : হাদিস নং ১০৪০, নাসায়ি : হাদিস নং ১৯৯৫)
সূত্র: Life-After-Death, অধ্যায় ৫ “কাফন-দাফন ও জানাজা”, পৃ. ২৮ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)