মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ৪ · মালাকুল মউত

এক-ই মুহূর্তে এক ফেরেশতা হাজার জান কীভাবে কবজ করেন?

পৃ. ২৮প্রশ্ন ১অধ্যায় ৪

জান কবজকারীর প্রধান ফেরেশতা হলো, “মালাকুল মউত”; উনার নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা রয়েছে, তাদের মাধ্যমে জান কবজ করানো হয়।

আল্লাহর বাণী : নিশ্চয় যারা নিজেদের প্রতি জুলুমকারী, ফেরেশতারা (এখানে “ফেরেশতারা” বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে) তাদের জান কবজ করার সময় বলে, তোমরা কী অবস্থায় ছিলে? তারা বলে, আমরা জমিনে দুর্বল ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে, তোমরা তাতে হিজরত করতে? সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল জাহান্নাম। আর তা মন্দ প্রত্যাবর্তনস্থল। (সূরা নিসা : আয়াত নং ৯৭)

সূত্র: Life-After-Death, অধ্যায় ৪ “মালাকুল মউত”, পৃ. ২৮ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।