মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ৭ · প্রশ্ন-উত্তর, আজাব ও শাস্তি

মুমিনের কাছে ফেরেশতা কী প্রশ্ন করেন?

পৃ. ৩১প্রশ্ন ৩অধ্যায় ৭

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখনই তাকে বলা হয়, হে অমুক! তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করে, তোমার দ্বীন কী? সে বলে, আমার দ্বীন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? তিনি বলেন, সে বলে, তিনি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)।

তারপর তারা উভয়ে আবার বলে, তুমি কী করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। (আবু দাউদ শরীফ : হাদিস নং ৪৭৫৮)

সূত্র: Life-After-Death, অধ্যায় ৭ “প্রশ্ন-উত্তর, আজাব ও শাস্তি”, পৃ. ৩১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।