মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১ · দুনিয়ার মূল্য

খারাপ মৃত্যুর লক্ষণ

পৃ. ২১প্রশ্ন ১৩অধ্যায় ১

আত্মহত্যার মৃত্যু : আল্লাহ তায়ালা বলেন: আর তোমরা নিজেদের হত্যা কোরো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এবং যে কেউ জুলুম করে, অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, অবশ্যই আমি তাকে অগ্নিদগ্ধ করবো, আল্লাহর পক্ষে তা সহজসাধ্য। (সূরা আন নিসা : আয়াত নং ২৯-৩০)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্ত্ত দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্ত্ত দিয়েই শাস্তি প্রদান করা হবে। (মুসলিম শরীফ : হাদিস নং ১১০)

নেশা দ্রব্য পানরত অবস্থায় মৃত্যু : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করেছে এরপর সে তা থেকে তওবা করেনি সেই ব্যক্তি আখিরাতে তা থেকে বঞ্চিত থাকবে। (তিরমিজি শরীফ : হাদিস নং ১৮৬৭)

পিতা-মাতার বদ দোয়া নিয়ে মৃত্যু : আল্লাহর বাণী : তোমরা পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। (সূরা নিসা : আয়াত নং ৩৬)।।

অন্যত্র আয়াত : আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। (সূরা লোকমান : আয়াত নং ১৪)

স্বামীর অবাধ্য থাকাকালে স্ত্রীর মৃত্যু : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আমার শরীয়তে সিজদার কোনো সুযোগ নেই। আমি যদি (আল্লাহ ব্যতিরেকে) অপর কাউকে সিজদা করতে বলতাম তবে স্বামীদের জন্য স্ত্রীদেরকে সিজদা করার নির্দেশ করতাম। (আবু দাউদ শরীফ : হাদিস নং ২১৪০)

জ্ঞাতব্য : তবে এখানে এমন স্বামীর কথা ইঙ্গিত করা হয়েছে, যে আল্লাহর দ্বীনের পথে অবিচল।

মানুষের উপর জুলুম করারত অবস্থায় মৃত্যু : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার যবান ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। (বুখারি শরীফ : হাদিস নং ৬৪০, মুসলিম শরীফ : হাদিস নং ৪০, নাসায়ি শরীফ : ৪৯৯৬, আবু দাউদ শরীফ : ২৪৮১)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১ “দুনিয়ার মূল্য”, পৃ. ২১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।