মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১ · দুনিয়ার মূল্য

দুনিয়া আল্লাহর দৃষ্টিতে কেমন?

পৃ. ১৭প্রশ্ন ১অধ্যায় ১

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির একটি পাখার সমমূল্য হতো, তাহলে তিনি কোনো কাফিরকে এক চেকও পানি পান করতে দিতেন না। (মিশকাত শরীফ : হাদিস নং ৫১৭৭)

অন্যত্র রাসূলুল্লাহ (ﷺ) একটি কান কাটা মৃত বকরির বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকালে সাহাবিদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে, যে এটাকে এক দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করবে? তারা বললেন, আমরা তো এটাকে কোনো কিছুর বিনিময়েই নিতে পছন্দ করবো না। তখন তিনি বললেন, আল্লাহর কসম! এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া (এবং তার সম্পদ) এর চাইতেও অধিক নিকৃষ্ট। (মুসলিম ও মিশকাত : হাদিস নং ৫১৫৭)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১ “দুনিয়ার মূল্য”, পৃ. ১৭ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।