মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৭ · হিসাব-কিতাব

হাশরের মাঠে সবচেয়ে গরিব কে হবে?

পৃ. ৬৫প্রশ্ন ২অধ্যায় ১৭

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ও নিঃস্ব ঐ ব্যক্তি, যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, যাকাত ইত্যাদি আমলের সওয়াব নিয়ে উপস্থিত হবে এবং সঙ্গে আরও এসব নিয়ে উপস্থিত হবে যে, সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারও সম্পদ খেয়েছে, কারও রক্ত ঝরিয়েছে, কাউকে প্রহার করেছে ইত্যাদি ইত্যাদি। তখন তার সাওয়াবের স্তুপ থেকে একজন হকদারকে তার হক পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। অনুরূপভাবে আরেকজন হকদারকে তার হক পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। এভাবে তার আমল থেকে হকদারদের সওয়াব দিতে দিতে অন্যায় হকদারদের হক আদায়ের আগেই যদি তার সব সওয়াব শেষ হয়ে যায় তখন হকদারদের থেকে গুনাহ ও পাপের বোঝা থেকে নিয়ে তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম শরীফ : হাদিস নং ৬৫৭৯ ইস:)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৭ “হিসাব-কিতাব”, পৃ. ৬৫ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।