মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৭ · হিসাব-কিতাব

সে দিন আদম (আ.) জাহান্নামিদের কীভাবে বাছাই করবেন?

পৃ. ৬৬প্রশ্ন ৬অধ্যায় ১৭

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামতের দিন সর্বপ্রথম আদম (আলাইহিস সালাম) কে ডাকা হবে। তিনি তার বংশধরকে দেখতে পাবেন। তখন তাদেরকে বলা হবে, ইনি হচ্ছেন তোমাদের পিতা আদম (আলাইহিস সালাম)। জবাবে তারা বলবে হাজির! হাজির! আমরা আপনার খিদমতে হাজির! এরপর তাকে আল্লাহ বলবেন, তোমার জাহান্নামি বংশধরকে বের করো। তখন আদম (আলাইহিস সালাম) বলবেন, হে প্রভু! কী পরিমাণ বের করব? আল্লাহ তা'আলা বলবেন : প্রতি একশ থেকে নিরানব্বই জনকে বের করো। তখন সাহাবাগণ বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ! প্রতি একশ থেকে যখন নিরানব্বই জনকে বের করা হবে তখন আর আমাদের মাঝে বাকি থাকবে কী? তিনি বললেন: নিশ্চয়ই অন্যান্য সকল উম্মতের তুলনায় আমার উম্মত হলো কালো ষাঁড়ের গায়ের শুভ্র পশমের ন্যায়। (বুখারি শরীফ : হাদিস নং ৬৫২৫)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৭ “হিসাব-কিতাব”, পৃ. ৬৬ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।