মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৭ · হিসাব-কিতাব

সে দিন কি কোনো লেনদেনা হবে?

পৃ. ৬৭প্রশ্ন ৯অধ্যায় ১৭

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি কোনোভাবে তার ভাইয়ের সঙ্গে অন্যায় আচরণ বা অবিচার করে ফেলেছে, সে যেন তার থেকে পৃথিবীর জীবনে-ই মাফ চেয়ে দায়মুক্ত হয়ে নেয়। কেননা, হাশরের মাঠে দীনার-দিরহাম কোনো কাজে আসবে না। সেদিন তার দায় শোধ করা হবে নেক আমলের মাধ্যমে। যদি কারও ওপর অন্যায় আচরণ করে থাকে, তবে দায় শোধের জন্য সে পরিমাণ নেক আমল তার থেকে নিয়ে নেওয়া হবে। যদি কোনো নেক আমল না থাকে, তবে পাওনাদার ব্যক্তির পাপ থেকে নিয়ে, তার ওপর চাপিয়ে দেওয়া হবে। (বুখারি শরীফ : হাদিস নং ৬৫৩৪)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৭ “হিসাব-কিতাব”, পৃ. ৬৭ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।