রাসূলুল্লাহ (ﷺ) বলেন : (বিনা হিসাবে জান্নাতি লোক) হলো যারা- (ক) দাগ কেটে রোগের চিকিৎসা করায় না। (খ) অন্যকে রুকইয়া বা ঝাড়ফুঁক করে দিতে বলে না। (গ) কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না। (ঘ) বরং তারা শুধু আল্লাহর ওপর ভরসা রাখে।
এ কথা শুনে একজন সাহাবি উঠে দাঁড়িয়ে বললেন, (হে আল্লাহর রাসূল!) আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বলেন, তুমি তাদের মধ্যে একজন। (বুখারি শরীফ : হাদিস নং ৫৭০৫ তিরমিজি : হাদিস নং ২৪৪৬)
সূত্র: Life-After-Death, অধ্যায় ১৭ “হিসাব-কিতাব”, পৃ. ৬৫ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)