আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো, মৃতু্যর পর সবাই মুনকার-নাকিরের প্রশ্নের মুখোমুখি হবে এবং বারযাখের শাস্তি ও সুখ ভোগ করবে। চাই তাকে দাফন করা হোক বা না হোক। এমনকি তার দেহ যদি ছিন্নভিন্ন হয়ে যায়, হিংস প্রাণী তাকে খেয়ে ফেলে, সে পুড়ে ভস্ম হয়ে যায়, তাকে চূর্ণ-বিচূর্ণ করা হয় অথবা ছাই বানিয়ে তার দেহাবশেষ বাতাসে উড়িয়ে দেয়া বা সমুদ্রে ডুবিয়ে দেয়।
যেমন- নূহ (আ.)-এর সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, তাদের অপরাধের জন্য তাদের নিমজ্জিত করা হয়েছে এবং পরে তাদের প্রবেশ করা হয়েছে আগুনে। এরপর তারা কাউকে আল্লাহর মোকাবেলায় পায়নি সাহায্যকারী। (সূরা নূহ : আয়াত নং ২৫)
আয়াত থেকে বুঝা যায় নূহ (আ.)-এর কিস্তিতে যারা ছিল না তারা পানিতে ডুবে মার গেছে, তাদের কবরস্থ না করা সত্ত্বেও তাদেরকে আল্লাহ আজাব দিয়েছেন তাই যাদের কবরস্থ না করা হবে তাদেরকেও প্রশ্ন, সাওয়াব এবং গুনাহের প্রতিদান মিলবে।
সূত্র: Life-After-Death, অধ্যায় ৮ “আত্মার সম্মিলন”, পৃ. ৩৪ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)