আল্লাহ তা'আলা বলেছেন : আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে, আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবি, সিদ্দিক, শহিদ ও সৎকর্মশীলদের মধ্যে থেকে। আর তাদের সাথি হিসেবে তারা হবে অনেক উত্তম। (সূরা আন-নিসা : আয়াত নং ৬৯)
সাথি হিসেবে তারা হবে অনেক উত্তম, এর দ্বারা বুঝা যায় মুমিনের রুহ অন্য রুহের সাথে সাক্ষাৎ করে।
হাদিস : হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, মৃতু্যর পর মুমিন ব্যক্তির আত্মাকে যখন মুমিনদের রুহগুলোর কাছে নিয়ে যান। তোমাদের কেউ প্রবাস থেকে এলে তোমরা যেরূপ আনন্দিত হও, মুমিনদের রুহও ঐ নবাগত রুহকে পেয়ে ততোধিক আনন্দিত হয়।
সূত্র: Life-After-Death, অধ্যায় ৮ “আত্মার সম্মিলন”, পৃ. ৩৪ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)