আল্লাহর বাণী : আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন রযেছে। (সূরা যুমার : আয়াত নং ৪২)
রাসূলুল্লাহ (ﷺ) যখন ঘুমাতে চাইতেন, তখন বলতেন : ইয়া আল্লাহ! আমি আপনার নামেই মৃত্যুবরণ করি এবং জীবিত হই। আর তিনি যখন ঘুম থেকে সজাগ হতেন তখন বলতেন: আল্লাহ তা'আলাই যাবতীয় প্রশংসা যিনি আমাদের (নিদ্রা জাতীয়) মৃত্যু দেওয়ার পর আবার নতুন জীবন দান করেছেন। আর অবশেষে তারই কাছে আমাদের পুনরুথান হবে। (বুখারি শরীফ : হাদিস নং ৬৩২৪)
সূত্র: Life-After-Death, অধ্যায় ৮ “আত্মার সম্মিলন”, পৃ. ৩৫ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)