আল্লাহর বাণী : তুমি কি জানো না যে, আসমান ও জমিনে যা কিছু রয়েছে, আল্লাহ তা জানেন? নিশ্চয়ই তা একটি কিতাবে রয়েছে। অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ। (সূরা হজ্জ : আয়াত নং ৭০)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : মহান আল্লাহ সর্ব প্রথম কলম তৈরি করেন। এরপর তিনি কলমকে বলেন: লিখ। কলম বলে: হে আমার প্রতিপালক! আমি কী লিখব? তখন আল্লাহ বলেন: তুমি কিয়ামত পর্যন্ত সৃষ্টি সমস্ত জীবের তাকদির লিখ। এরপর
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি এরূপ বিশ্বাস ব্যতীত মারা যাবে, সে আমাদের দলভুক্ত নয়। (আবু দাউদ শরীফ : হাদিস নং ৪৭০০)
সূত্র: Life-After-Death, অধ্যায় ৯ “লাওহে মাহফুজ”, পৃ. ৩৫ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)