রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আল্লাহ তা’আলা সকল মাখলুকের তাকদির আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখেছেন। তিনি বলেনেছন, সে সময় আল্লাহর আরশ পানির উপরে ছিল। (মুসলিম শরীফ : হাদিস নং ২৬৫৩ ইস:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। জেনে রাখো! সমস্ত উম্মতও যদি তোমার উপকার করতে একত্রিত হয়ে যায় তবে আল্লাহ যা তোমার তাকদিরে লিখে রেখেছেন তা ছাড়া কোনো উপকার তারা তোমার করতে পারবে না। আর সব উম্মত যদি তোমার কোনো ক্ষতি করতে একত্রিত হয়ে যায়, তবে তোমার তাকদিরে আল্লাহ তা'আলা যা লিখে রেখেছেন তা ছাড়া তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না। কলম উঠিয়ে নেয়া হয়েছে আর লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে। (তিরমিজি শরীফ : হাদিস নং ২৫১৬)
সূত্র: Life-After-Death, অধ্যায় ৯ “লাওহে মাহফুজ”, পৃ. ৩৬ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)