মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ২০ · হাউজে কাউসার

রাসূল (স.)-এর হাউজে কাউসারের বৈশিষ্ট্য কী?

পৃ. ৭৭প্রশ্ন ২অধ্যায় ২০

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আমার হাউজ (হাউজে কাউসার) এক মাসের দূরত্বের সমান (বড়) হবে। তার পানি দুধের চেয়ে শুভ্র, তার ঘ্রাণ মিশক অপেক্ষা সুগন্ধিযুক্ত এবং তার পানপাত্রগুলি হবে আকাশের তারকার মতো অধিক। যে ব্যক্তি তা থেকে পান করবে সে আর কখনও পিপাসার্ত হবে না। (সহিহ বুখারি, হাদিস নং ৬১৩০, মুসলিম ৪০০)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আমি জান্নাতে ভ্রমণ করছিলাম। এমন সময় এক বর্ণনার কাছে এলে দেখি, তার দুই ধারে ফাঁপা মুক্তার গম্বুজ আছে। আমি বললাম, হে জিবরাইল! এটা কী? তিনি বললেন, এটা ঐ কাউসার, যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন। (বুখারি শরীফ : হাদিস নং ৬৫৮১- ৪৯৬৪)

অন্যত্রে : হাউজ হলো এমন এক বিরাট পানির ধারা যা আল্লাহ আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাশরের মাঠে দান করবেন। যা দুধের চেয়েও শুভ্র, বরফের চেয়েও ঠাণ্ডা, মধুর চেয়েও মিষ্টি, মিশকের চেয়েও অধিক সুগন্ধ সম্পন্ন। যা অনেক প্রশস্ত, দৈর্ঘ্য ও প্রস্থে সমান, তার কোনো কোনো কোণ এক মাসের রাস্তা, তার পানির মূল উৎস হলো জান্নাত। জান্নাত থেকে এমন দুটি নহরের মাধ্যমে তার সরবরাহ কাজ সমাধা হয়ে থাকে যার একটি সূর্নের অপরটি রৌপ্যের। তার পেয়ালাসমূহের সংখ্যা আকাশের তারকারাজির মতো। (বুখারি শরীফ : হাদিস নং ৬৫৭৯)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : “আমার হাউজের আয়তন হচ্ছে ‘আইলা’ (বায়তুল মুকাদ্দাস) থেকে সান'আ পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারকার মতো এত বেশি। (বুখারি : ৬৫৮০, মুসলিম শরীফ : হাদিস নং ২৩০৩ ইস:)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আমার হাউয (হাউজে কাউসার) এক মাসের দূরত্বের সমান (বড়) হবে। তার পানি দুধের চেয়ে শুভ্র, তার ঘ্রাণ মিশক অপেক্ষা সুগন্ধিযুক্ত এবং তার পানপাত্রগুলি হবে আকাশের তারকার মতো অধিক। যে ব্যক্তি তা থেকে পান করবে সে আর কখনও পিপাসার্ত হবে না। (বুখারি শরীফ : হাদিস নং ৬৫৭৯)

সূত্র: Life-After-Death, অধ্যায় ২০ “হাউজে কাউসার”, পৃ. ৭৭ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।