হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হবে। আল্লাহর বাণী : নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি। (সূরা কাউসার : আয়াত নং ১)
শানে নুযুল : হযরত আনাস (রা.) বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিলো। অতঃপর তিনি হাসিমুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার হাসির কারণ কী? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাযিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহসহ সূরা আল-কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো, কাউসার কী?
আমরা বললাম, আল্লাহ তা'আলা ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র/অসংখ্য কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে। (সহিহ মুসলিম শরীফ : হাদিস নং ৪০০)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২০ “হাউজে কাউসার”, পৃ. ৭৭ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)