রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আমি তোমাদের আগে হাউজ-এর কাছে গিয়ে পৌঁছব। আর (ও সময়) তোমাদের কতিপয় লোককে নিঃসন্দেহে আমার সামনে উত্থাপন করা হবে। আবার আমার সামনে থেকে তাদেরকে পৃথক করে নেয়া হবে। তখন আমি আরয করব, হে প্রভু! এরা তো আমার উম্মত। তখন বলা হবে, তোমার পরে এরা কী রকম অপকর্ম করেছে তা তো তুমি জানো না। (বুখারি শরীফ : হাদিস নং ৬৫৭৬)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২০ “হাউজে কাউসার”, পৃ. ৭৯ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)