মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ২১ · পুলসিরাত

পুলসিরাতের গুণ বা বৈশিষ্ট্য কী?

পৃ. ৮০প্রশ্ন ১অধ্যায় ২১

আল্লাহর বাণী : আর তোমাদের প্রত্যেককেই তা (পুলসিরাত) অতিক্রম করতে হবে, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। তারপর আমি এদেরকে মুক্তি দেবো যারা তাকওয়া অবলম্বন করেছে। আর যালিমদেরকে আমি সেখানে রেখে দেবো নতজানু অবস্থায়। (সূরা মারইয়াম : আয়াত নং ৭১-৭২)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামতের দিন সবাই সুপারিশের জন্য নবিদের কাছে যাবে, অতঃপর যখন ঈসা (আ.)-এর কাছে যাওয়া হবে, তিনি বলবেন: আমিও তার উপযুক্ত নই। তখন সকলে মুহাম্মদ (ﷺ)-এর কাছে আসবে। তিনি দু'আয় মগ্ন হবেন এবং তাঁকে অনুমতি প্রদান করা হবে। আমানতকারী আত্মীয়তার সম্পর্ক পুলসিরাতের ডানে-বামে এসে দাঁড়াবে। আর তোমাদের প্রথম দলটি এ সিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে।

সাহাবি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হউক। আমাকে বলে দিন “বিদ্যুৎগতির ন্যায়” কথাটির অর্থ কী? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আকাশের বিদ্যুৎ চমক কি কখনো দেখনি? চোখের পলকে এখন থেকে সেখানে চলে যায় আবার ফিরে আসে। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এর পরবর্তী দলগুলি যথাক্রমে বায়ুর বেগে, পাখির গতিতে, তারপর লম্বা দৌড়ের গতিতে পার হয়ে যাবে। প্রত্যেকেই তার আমল হিসেবে তা অতিক্রম করবে। আর তোমাদের নবি (ﷺ) সে অবস্থায় পুলসিরাতের উপর দাঁড়িয়ে এ দুআ করতে থাকবে: আল্লাহ এদেরকে নিরাপদে পৌছে দিন, এদেরকে নিরাপদে পৌছে দিন, এদেরকে নিরাপদে পৌছে দিন। এভাবে মানুষের আমল মানুষকে চলতে অক্ষম করে দেওয়ার পূর্ব পর্যন্ত তারা এ সিরাত অতিক্রম করতে থাকবে।

শেষে এক ব্যক্তিকে দেখা যাবে, সে নিতম্বের উপর ভর করে পথ অতিক্রম করছে।

রাসূলুল্লাহ (ﷺ) আরো ইরশাদ করেন : সিরাতের উভয় পাশে ঝুলানো থাকবে কাঁটায়ুক্ত লৌহশলাকা। এরা আল্লাহর নির্দেশক্রমে চিহ্নিত পাপীদেরকে পাকড়াও করবে। তন্নোধ্যে কাউকে তো ক্ষত-বিক্ষত করেই ছেড়ে দিবে, সে নাজাত পাবে।

আর কতক আঘাতপ্রাপ্ত হয়ে জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। আবু হুরায়রা (রা.) বলেন, শপথ সেই সত্তার! যার হাতে আবু হুরায়রার প্রাণ। জেনে রাখো, জাহান্নামের গভীরতা সত্তর খারিফ (অর্থাৎ, সত্তর হাজার বছরের পথ তূল্য)। (মুসলিম শরীফ : হাদিস নং ১৯৫)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আল্লাহ তায়ালা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে জিনিসের উপাসনা করেছিলে, সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তিপূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা। তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে। সে দিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব। আর সে দিন সব রাসূলের দোয়া হবে ‘আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম’, অর্থাৎ, ‘হে আল্লাহ! রক্ষা করো, রক্ষা করো’। (বুখারি শরীফ : ৬২০৪, মুসলিম শরীফ : হাদিস নং ১৯৫)

সূত্র: Life-After-Death, অধ্যায় ২১ “পুলসিরাত”, পৃ. ৮০ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।