শুধু মুমিনগণই একমাত্র পুলসিরাত পার হতে পারবেন। আর কাফের ও মুশরিকদের প্রত্যেকটি দল দুনিয়ায় যেসব মূর্তি ও শয়তান ইত্যাদি বাতিল উপাস্যের আনুগত্য ও ইবাদত করত, সেসব উপাস্য ও নেতাদের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।
এ সম্পর্কে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন- তোমাদের (মুমিনদের) মধ্যে এমন কেউ নেই, যে তথায় (জান্নাতে) পৌঁছবে না। এটা আপনার রবের সুনিশ্চিত সিদ্ধান্ত। অতঃপর আমি পরহেজগারদের মুক্তি দেবো, আর জালেমদেরকে সেখানে (জাহান্নামে) হাঁটু গেড়ে বসা অবস্থায় ছেড়ে দেবো। (সূরা মারইয়াম : আয়াত নং ৭১-৭২)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২১ “পুলসিরাত”, পৃ. ৮২ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)