পুলসিরাতের ওপরে থেকে শয়তান ও তার অনুসারীদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলার বাণী: তোমার রবের কসম! আমি অবশ্যই তাদের ও শয়তানদের (হাশরের মাঠে) সমবেত করব, অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম কৰুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করব। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে, যারা জাহান্নামে দাখিলভূত (পুড়ে ভূতের মতো কালো হওয়া) হওয়ার অধিকতর যোগ্য এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই, যাকে এই পুলসিরাত পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। সে দিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেবো। আর
জালিমদের আমি সেখানে রেখে দেবো নতজানু অবস্থায়। (সূরা মারইয়াম : আয়াত নং ৬৮-৭২)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২১ “পুলসিরাত”, পৃ. ৮১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)