মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৯ · কিয়ামতের দিন সুপারিশ

কোরআন তেলাওয়াতকারীর বাবা-মায়ের কী মর্যাদা মিলবে?

পৃ. ৭৬প্রশ্ন ৭অধ্যায় ১৯

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তা অনুসারে আমল করে, কিয়ামতের দিন তার পিতা-মাতাকে এমন টুপি পরিধান করানো হবে, যার জ্যোতি সূর্যের কিরণের চাইতেও উজ্জ্বল হবে। যদি মনে করা হয় যে, সূর্য তোমাদের কারও ঘরের মধ্যে আছে (এমতাবস্থায় তার উজ্জ্বলতা যেরূপ প্রকাশ পাবে, এর চাইতেও অধিক উজ্জ্বল টুপি তাদেরকে কিয়ামতের দিন পরিধান করানো হবে)।

অতএব যে ব্যক্তি নিজে কুরআন পাঠ করে তার উপর আমল করে, তার ব্যাপারটি কেমন হবে, সে সম্পর্কে তোমাদের ধারণা কী? (আবু দাউদ শরীফ : হাদিস নং ১৪৫৩)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামতের দিন কুরআন অধিকারী ব্যক্তি এসে বলবে: হে পরওয়ারদিগার! অলংকৃত করুন। তখন তাকে সম্মানের তাজ পরানো হবে। সে আবার বলবে: হে পরওয়ারদিগার আরো দিন। তাকে তখন সম্মানের পোশাক পরানো হবে।

সে আবার বলবে : হে পরওয়ারদিগার! তার উপর সন্তুষ্ট হয়ে যান। তখন তিনি সন্তুষ্ট হবেন। তখন বলা হবে: পড় আর উপরে আরোহণ করতে থাকো। এক একটি আয়াতের বদলায় এক একটি নেকি (মর্যাদা) বৃদ্ধি করে দেওয়া হবে। (তিরমিজি শরীফ : হাদিস নং ২৯১৫)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৯ “কিয়ামতের দিন সুপারিশ”, পৃ. ৭৬ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।