ইবনে উমর (রা.) বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন লোকেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। প্রত্যেক নবির উম্মত নিজ নিজ নবির অনুসরণ করবে। তারা বলবে, হে অমুক (নবি)! আপনি সুপারিশ করুন। হে অমুক (নবি)! আপনি সুপারিশ করুন। তারা কেউ সুপারিশ করতে রাজি হবেন না। শেষ পর্যন্ত সুপারিশের দায়িত্ব নবি (ﷺ)-এর উপর বর্তাবে। আর এ দিনেই আল্লাহ তা'আলা তাকে প্রশংসিত স্থানে (মাকামে মাহমুদে) প্রতিষ্ঠিত করবেন।
* মাকামে মাহমুদ অর্থ প্রশংসিত স্থান। কিয়ামতের দিন আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (ﷺ)-কেই সর্বপ্রথম “শাফাআতকারীর” মর্যাদা দান করে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। (সহিহ বুখারি শরীফ : হাদিস নং ৪৩৩৩)
সূত্র: Life-After-Death, অধ্যায় ১৯ “কিয়ামতের দিন সুপারিশ”, পৃ. ৭০ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)