মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৯ · কিয়ামতের দিন সুপারিশ

সে দিন কোন কোন ব্যক্তিগণ সুপারিশ করবেন?

পৃ. ৭১প্রশ্ন ৪অধ্যায় ১৯

নবি রাসূলগণ, শহীদগণ, বিশेष কয়েক ফেরেশতা, কোরআনের সূরা মূলক, সূরা বাকারা, আলে ইমরান তার পাঠকের জন্য, এবং যেই সন্তান বালেগপ

হওয়ার পূর্বে মারা গিয়েছে সে তার মা-বাবার জন্য সুপারিশ করবে, এবং নিম্নের হাদিসে যে মুমিনের কথা উল্লেখ করা হয়েছে সে সুপারিশ করবে, এছাড়াও রোজা সুপারিশ করবে, কুরআন সুপারিশ করবে তার পাঠকের জন্য।

নবি (স.)-এর সুপারিশ : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক নবির এমন একটি দু'আ রয়েছে, যা তিনি করে থাকেন। আমার ইচ্ছা আমি আমার সে দু'আর অধিকার আখিরাতে আমার উম্মতের শাফায়াতের জন্য মুলতবি রাখি।

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : প্রত্যেক নবিই যা চাওয়ার তা তিনি চেয়ে নিয়েছেন। অথবা নবি করিম (ﷺ) বলেছেন, প্রত্যেক নবিকে যে দু'আর অধিকার দেওয়া হয়েছিল, তিনি সে দোয়া করে নিয়েছেন এবং তা কবুল হয়ে গিয়েছে। কিন্তু আমি আমার দু'আকে কিয়ামতের দিনে আমার উম্মতের শাফায়াতের জন্য রেখে দিয়েছি। (বুখারি শরীফ : হাদিস নং ৫৮৬৬)

শহীদের শাফায়াত : যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে শাহাদাতবরণ করেছেন, কিয়ামতের দিন তাদের সুপারিশও গ্রহণ করা হবে।

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : শহিদ তার পরিবারের ৭০ জনের জন্য শাফায়াত করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। (আবু দাউদ শরীফ : হাদিস নং ২৫২২)

মুমিনের শাফায়াত : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: কোনো মৃত ব্যক্তির ওপর যখন একদল মুসলিম (যাদের সংখ্যা এক'শ হবে) জানাজার নামাজ আদায় করে এবং সবাই তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তবে তার জন্য এ সুপারিশ কবুল করা হবে। (মুসলিম শরীফ : হাদিস নং ২০৮৭ ইস:)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কোনো মৃত ব্যক্তির ওপর যখন একদল মুসলিম যাদের এক'শ হবে জানাজার সালাত আদায় করে এবং সবাই তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তবে তার জন্য এ সুপারিশ কবুল করা হবে। (মুসলিম শরীফ : হাদিস নং ২০৮৭ ইস:)

ফেরেশতাদের সুপারিশ : মহান আল্লাহ তাঁর কিছু বিশেষ ফেরেশতাদের সুপারিশ করার সুযোগ দেবেন, তারা ছাড়া অন্য কোনো ফেরেশতা সুপারিশ করার অনুমতি পাবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে : আকাশে কত ফেরেশতা আছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না, যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট, তাকে অনুমতি না দেন। (সূরা নাজম : আয়াত নং ২৬)

আলেমের সুপারিশ : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তা অনুসারে আমল করে, কিয়ামতের দিন তার পিতা-মাতাকে এমন টুপি পরিধান করানো হবে, যার জ্যোতি সূর্যের কিরণের চাইতেও উজ্জ্বল হবে। যদি মনে করা হয় যে, সূর্য তোমাদের কারও ঘরের মধ্যে আছে (এমতাবস্থায় তার উজ্জ্বলতা যেরূপ প্রকাশ পাবে, এর চাইতেও অধিক উজ্জ্বল টুপি তাদেরকে কিয়ামতের দিন পরিধান করানো হবে)। অতএব, যে ব্যক্তি নিজে কুরআন পাঠ করে তার উপর আমল করে, তার ব্যাপারটি কেমন হবে, সে সম্পর্কে তোমাদের ধারণা কী? (আবু দাউদ শরীফ : হাদিস নং ১৪৫৩)

কোরআনের হাফেজের সুপারিশ : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: কোরআনের হাফেজ পাঠক লিপিকার সমানিত ফেরেশতার মতো। অতি কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি বারবার কোরআন তিলাওয়াত করে, সে দ্বিগুণ পুরস্কার পাবে। (বুখারি শরীফ : হাদিস নং ৪৯৩৭)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কতক লোক আল্লাহর পরিবার-পরিজন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! তারা কারা? তিনি বললেন: কোরআন তিলাওয়াতকারীরাই আল্লাহর পরিবার-পরিজন এবং তাঁর বিশেষ বান্দা। (ইবনে মাজাহ শরীফ : হাদিস নং ২১৫)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামতের দিন কুরআন অধিকারী ব্যক্তি এসে বলবে: হে পরওয়ারদিগার! অলংকৃত করুন। তখন তাকে সম্মানের তাজ পরানো হবে। সে আবার বলবে: হে পরওয়ারদিগার! আরো দিন। তাকে তখন সম্মানের পোশাক পরানো হবে।

সে আবার বলবে : হে পরওয়ারদিগার! তার উপর সন্তুষ্ট হয়ে যান। তখন তিনি সন্তুষ্ট হবেন। তখন বলা হবে: পড় আর উপরে আরোহণ করতে থাকো। এক একটি আয়াতের বদলায় এক একটি নেকি (মর্যাদা) বৃদ্ধি করে দেওয়া হবে। (তিরমিজি শরীফ : হাদিস নং ২৯১৫)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তা অনুসারে আমল করে, কিয়ামতের দিন তার পিতা-মাতাকে এমন টুপি পরিধান করানো হবে, যার জ্যোতি সূর্যের কিরণের চাইতেও উজ্জ্বল হবে। যদি মনে করা হয় যে, সূর্য তোমাদের কারও ঘরের মধ্যে আছে (এমতাবস্থায় তার উজ্জ্বলতা যেরূপ প্রকাশ পাবে, এর চাইতেও অধিক উজ্জ্বল টুপি তাদেরকে কিয়ামতের দিন পরিধান করানো

হবে)। অতএব যে ব্যক্তি নিজে কুরআন পাঠ করে তার উপর আমল করে, তার ব্যাপারটি কেমন হবে, সে সম্পর্কে তোমাদের ধারণা কী? (আবু দাউদ শরীফ : হাদিস নং ১৪৫৩)

কোরআনের সূরার সুপারিশ : হাদিস শরীফে বর্ণিত আছে, নিশ্চয় কোরআন মজিদে ত্রিশ আয়াতবিশিষ্ট একখানা সূরা আছে, যা তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তা হচ্ছে- সূরা মূলক (আবু দাউদ শরীফ : ১৪০০ ইবনে মাজাহ : ৩৭৮৬)।

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : তোমরা কুরআন তিলাওয়াত করবে। কেননা, কিয়ামতের দিন তা তিলাওয়াতকারীদের জন্য সুপারিশকারীরূপে উপস্থিত হবে। সুপারিশকারী দুটি সমুজ্জ্বল সূরা বাকারা ও আলে ইমরান তিলাওয়াত করবে। কেননা, এ দুটি কিয়ামতের দিনে উপস্থিত হবে যেন সে দুটি ‘গামামা’ কিংবা যেন সে দুটি ডানা বিস্তারকারী দুটি পাখির ঝাঁক যারা তাদের তিলাওয়াতকারীদের পক্ষ সাহায্যকারী হবে।

তোমরা সূরা বাকারা তিলাওয়াত করবে। কেননা, তা তিলাওয়াত করাতে বরকত রেয়েছে। এবং তা বর্জন করা আফসোসের কারণ বাতিলপন্থীরা তার সাথে কুলিয়ে উঠতে পারবে না। (সহিহ মুসলিম শরীফ : হাদিস নং ১৭৪৭)

মা-বাবার জন্য সন্তানের শাফায়াত : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: মুসলমানদের ছোট সন্তানরা বেহেশতের কার্যকারক হবে। তাদের কেউ আপন পিতাকে পাবে, আর তাহার কাপড় পাশ ধরে টানতে থাকবে এবং তা হতে গুথক হবে না, যে যাবত না তাকে বেহেশতে নিয়ে পৌঁছায়। (মিশকাত শরীফ : হাদিস নং ১৭৫২)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে মুসলিমের তিনটি সন্তান সাবালক হওয়ার আগে মারা গেল, তাদের প্রতি তার রহমতস্বরূপ অবশ্যই আল্লাহ তা'আলা ঐ ব্যক্তিদের জান্নাতে প্রবেশ করাবেন। (বুখারি শরীফ : হাদিস নং ১২৪৮)

রোজা ও কোরআন : কঠিন কিয়ামতের দিন রোজা ও কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: সিয়াম ও কোরআন বান্দার জন্য শাফায়াত করবে। সিয়াম বলবে, হে রব! আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তাড়না মেটাতে বাধা দিয়েছি। অতএব তার ব্যাপারে এখন আমার শাফায়াত কবুল করো। কোরআন বলবে, হে রব! আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো। অতঃপর উভয়ের সুপারিশ কবুল করা হবে। (শুআবুল ঈমান : হাদিস : ১৮৩৯)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৯ “কিয়ামতের দিন সুপারিশ”, পৃ. ৭১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।