মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৯ · কিয়ামতের দিন সুপারিশ

হুজুর (স.) কোন লোকদেরকে সুপারিশ করবেন?

পৃ. ৭৫প্রশ্ন ৫অধ্যায় ১৯

যারা আজান শেষের দোয়া পড়তে, তাদেরকে রাসূল (ﷺ) কিয়ামতের দিন সুপারিশ করবেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি আজান শুনে এই দোয়া করে, উচ্চারণ : ‘আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, ওয়াস সালাতিল কা-ইমাহ, আ-তি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াবআছহু মাকামাম মাহমুদানিল্লাযি ওয়া আদতাহ।’

অর্থ : হে আল্লাহ! এ পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের মালিক, মুহাম্মদ (ﷺ)-কে গুণাবলী ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাঁকে সেই মাকামে মাহমুদে পৌঁছে দিন, যার অঙ্গীকার আপনি করেছেন। কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভের অধিকারী হবে। (সহিহ বুখারি শরীফ : হাদিস নং ৬১৪)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আমার রব আমার সঙ্গে ওয়াদা করেছেন যে, তিনি আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে দাখেল করবেন। প্রত্যেক হাজারের সঙ্গে হবে আরো সত্তর হাজার করে এবং তিন অঞ্জলি পরিমাণ লোক। (তিরমিজি শরীফ : হাদিস নং ২৪৩৭)

নোটঃ- নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুপারিশ অবশ্যই হবে এবং হাদিসের মধ্যে যা কিছু এসেছে সব সত্য এবং সঠিক কিন্তু সুপারিশের ভরসা করে নেক আমল না করা এবং গুনাহের মাঝে ডুবে থাকা বড় ধরনের নাদানী, বেয়াকুবি, বোকামি কাজ ছাড়া আর কিছুই না।

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৯ “কিয়ামতের দিন সুপারিশ”, পৃ. ৭৫ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।