মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ২৩ · জান্নাতের নিয়ামত

জান্নাতে কি জিনদের জানু হুর থাকবে?

পৃ. ৮৮প্রশ্ন ২৫অধ্যায় ২৩

আল্লাহর বাণী : সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ, যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন। (আর-রাহমান : আয়াত নং ৫৬)

উক্ত আয়াতের তাফসির- (এক) যেসব নারী মানুষের জন্য নির্ধারিত তাদেরকে ইতঃপূর্বে কোনো মানুষ এবং যেসব নারী জিনদের জন্য নির্ধারিত তাদেরকে ইতঃপূর্বে কোনো জিন স্পর্শ করেনি। (দুই) দুনিয়াতে যেমন মাঝে মাঝে মানব নারীদের উপর জিন ভর করে বসে, জান্নাতে এরূপ কোনো সম্ভাবনা নেই। (ইবনে কাসীর)

তাফসির : এই আয়াত ও এর পূর্বের কিছু আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, যে জিনরা মু'মিন হবে, তারাও মু'মিন মানুষের মতো জান্নাতে যাবে এবং তাদের জন্য সেখানে তা-ই থাকবে, যা অন্যান্য ঈমানদারদের জন্য থাকবে। (তাফসিরে আহসানুল বায়ান)

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আরাম আয়েশে থাকবে ও চিন্তামুক্ত থাকবে। তার কাপড় কখনো পুরাতন হবে না এবং তার যৌবন কখনো নিঃশেষ হবে না। (মুসলিম শরীফ : হাদিস নং ৬৮৮৩)

সূত্র: Life-After-Death, অধ্যায় ২৩ “জান্নাতের নিয়ামত”, পৃ. ৮৮ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।