তারা হবে দুনিয়ার যাবতীয় বাহ্যিক ও গঠনগত কৃতি-বিচ্যুতি ও চরিত্রগত কলুষতা থেকে সম্পূর্ণ মুক্ত এবং প্রস্রাব-পায়খানা, প্রভৃতি যাবতীয় ঘৃণ্য বিষয়ের উর্ধ্বে। অনুরূপভাবে নীতিভ্রষ্টতা, চরিত্রহীনতা, অবাধ্যতা প্রভৃতি আভ্যন্তরীণ কৃতি ও কলুষতা (জঘন্য ব্যবহারের) লেশমাত্রও তাদের মধ্যে পাওয়া যাবে না। তাদের গুণাগুণ সম্পর্কে বিভিন্ন আয়াতে এসেছে যে, “তাদের সঙ্গে থাকবে আয়তনয়না, ডাগর চোখ বিশিষ্টাগণ” (সূরা আস-সাফফাত: ৪৮)
আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষুবিশিষ্টা হুর, যেন তারা সংরক্ষিত মুক্তা (সূরা আল-ওয়াকিআ: ২২-২৩)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২৩ “জান্নাতের নিয়ামত”, পৃ. ৮৬ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)