রাসূলুল্লাহ (ﷺ) বলেন : জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুমায় (সপ্তাহে) জান্নাতি লোকেরা এতে সমবেত হবে। অতঃপর উত্তরের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলা-বালি তাদের মুখমণ্ডল ও কাপড় চোপড়ে গিয়ে লাগবে। এতে তাদের রূপ ও সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। অতঃপর তারা নিজ পরিবারের নিকট ফিরে আসবে। এসে দেখবে, তাদের গায়ের রং এবং সৌন্দর্য বহু বৃদ্ধি পেয়েছে। এরপর তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর কসম! আমাদের নিকট হতে যাবার পর তোমাদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। (মুসলিম শরীফ : হাদিস নং ৬৮৮৩)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২৩ “জান্নাতের নিয়ামত”, পৃ. ৮৪ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)