মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৪ · কবর থেকে মানুষ উদয় এবং হাশরের ময়দান

হাশরের মাঠে সবচেয়ে ভীতিকর অবস্থা কোন কোন সময়ে হবে?

পৃ. ৫৬প্রশ্ন ১৪অধ্যায় ১৪

তিন সময়ে, কেউ কাউকে চিনবে না, হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, একদা তিনি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে থাকলে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করেন, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, জাহান্নামের কথা স্মরণ হওয়ায় আমি কাঁদছি। তিনি জিজ্ঞাসা করেন, আপনি কি কিয়ামতের দিন আপনার পরিবার-পরিজনের কথা মনে রাখবেন?

তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন : তিনটি স্থান এমন আছে, যেখানে কেউ কারো কথা স্মরণ করবে না। যথা- ১। মীযান বা মাপের সময়, যতক্ষণ না কেউ জানতে পারবে, তার পাল্লা ভারী না হালকা। ২। কিতাব বা আমলনামা পাওয়ার সময়, যখন বলা হবে, ডেড়ে এসো এবং নিজ নিজ আমলনামা পাঠ করো। যতক্ষণ কেউ জানতে পারবে না যে, তা কোন দিক থেকে আসে- ডান, বাম না পেছনের দিক থেকে এবং ৩। সে সময়- যখন সে পুলসিরাতের উপর থাকবে এবং তা জাহান্নামের উপর রাখা হবে। (সুনানে আবু দাউদ : হাদিস নং ৪৬৮০)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৪ “কবর থেকে মানুষ উদয় এবং হাশরের ময়দান”, পৃ. ৫৬ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।