মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৪ · কবর থেকে মানুষ উদয় এবং হাশরের ময়দান

সে দিনের কঠোরতা দেখে দুনিয়ার কতদিন মনে হবে?

পৃ. ৫৭প্রশ্ন ১৭অধ্যায় ১৪

হাশরের মাঠে সমগ্র মানবজাতির হিসাব নেওয়া হবে। হিসাব নেওয়া হবে জিন, পশুপাখিসহ সবকিছুর। এতসব কিছুর বিশাল হিসাব-বিচার মাত্র এক দিনে শেষ হয়ে যাবে। কিন্তু সেই এক দিন হবে অনেক দীর্ঘ। দুনিয়ার এক হাজার বছরের সমান। কোরআনে রয়েছে' আপনার পালনকর্তার কাছে এক দিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান। (সূরা হজ : আয়াত নং ৪৭)

অন্য আয়াতে রয়েছে- দিনটা হবে ৫০ হাজার বছরের সমান।

আল্লাহ বলেন' ফেরেশতা এবং রূহসমূহ আল্লাহর দিকে চড়বে এমন এক দিনে, যার পরিমাণ ৫০ হাজার বছরের সমান। (সূরা মাআরিজ : আয়াত নং ৪) অর্থাৎ, ভয়াবহ ঘটনাবলি ও অতিশয় ভয়ংকর অবস্থার কারণে দিনটিকে এক হাজার বছরের সমান দীর্ঘ মনে হবে। তবে এই দীর্ঘ সময়টা হবে মূলত কাফেরদের জন্য। আল্লাহর বাণী- যে দিন তারা তা দেখতে পাবে সে দিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায় বা কবরে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। (সূরা নাযিয়াত : ৪৬)

অর্থাৎ, যখন কাফেররা জাহান্নামের আযাব প্রত্যক্ষ করবে তখন দুনিয়ার আরাম-বিলাসিতা এবং তার মজা সব কিছু ভুলে যাবে। আর তাদের এমন মনে হবে যে, তারা দুনিয়াতে পুরো একটি দিনও অবস্থান করেনি, বরং দিনের প্রথম ভাগ অথবা শেষ ভাগ কেবল অবস্থান করেছিল। অর্থাৎ, পার্থিব জীবনটা তাদের কাছে খুবই স্বল্পক্ষণের মনে হবে। (তাফসিরে আহসানুল বায়ান)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৪ “কবর থেকে মানুষ উদয় এবং হাশরের ময়দান”, পৃ. ৫৭ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।