হযরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন মানুষকে নগ্ন পায়ে, নগ্ন শরীরে এবং খৎনাবিহীন পুরুষ ও নারী সকলকে একত্র করা হবে। আয়েশা (রা.) জিজ্ঞেস করলেন, একজন অপরজনের দিকে তাকাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: হে আয়েশা! সেদিন অবস্থা এমন ভয়াবহ হবে যে, একজন অপর জনের দিকে তাকানোর ফুরসত/ সময়ই পাবে না। (বুখারি শরীফ, সহিহ মুসলিম শরীফ : হাদিস নং ২৮৫৯ ইস:)।
সূত্র: Life-After-Death, অধ্যায় ১৪ “কবর থেকে মানুষ উদয় এবং হাশরের ময়দান”, পৃ. ৫৩ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)