মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৪ · কবর থেকে মানুষ উদয় এবং হাশরের ময়দান

হাশরের ময়দানে সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে?

পৃ. ৫৫প্রশ্ন ১০অধ্যায় ১৪

হযরত ইবরাহিম (আ.)-কে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: 'হে মানবমণ্ডলী! নিশ্চয় কিয়ামতের দিন নগ্নপদে, বস্ত্রহীন ও খৎনাবিহীন অবস্থায় হাশরের ময়দানে তোমাদের একত্র করা হবে এবং কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরানো হবে হযরত ইবরাহিম (আ.)-কে।' (সহিহ বুখারি শরীফ : হাদিস নং ৬৫২৪)

কারণ : ওলামায়ে কেরাম হযরত ইবরাহিম (আ.)-কে কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরানোর বেশ কিছু রহস্য বর্ণনা করেছেন। তার মধ্যে চমৎকার একটা রহস্য হলো, মুশরিকরা যখন হযরত ইবরাহিম (আ.)-কে আগুনে জ্বালানোর ইচ্ছা করল। এর জন্য বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করল। কয়েক মাসব্যাপী লাকড়ি জমা করল। এমনকি আগুনের লেলিহান শিখা উর্ধ্ব দিগন্তে উঠতে লাগল। পাখিরা আগুনের তাপে গলে গলে পড়তে থাকল। এমতাবস্থায় যখন তাকে নিক্ষেপের ইচ্ছা করল। তখন তাকে বস্ত্রহীন করে ফেলল। এতে তিনি ধৈর্যধারণ করলেন, সওয়াবের আশা রাখলেন এবং আল্লাহর ওপর ভরসা করলেন, এজন্য আল্লাহ তায়ালা তাকে এর প্রতিদান দিলেন। তাকে দুনিয়া-আখেরাতের আগুন থেকে রক্ষা করলেন এবং বিনিময়ে কিয়ামতের দিন তাকে সব মানুষের উপস্থিতিতে কাপড় পরিয়ে সম্মানিত করবেন।

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৪ “কবর থেকে মানুষ উদয় এবং হাশরের ময়দান”, পৃ. ৫৫ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।