মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৪ · কবর থেকে মানুষ উদয় এবং হাশরের ময়দান

হাশরের ময়দানের রং কেমন হবে?

পৃ. ৫৩প্রশ্ন ৩অধ্যায় ১৪

কিয়ামতের দিন মানুষদেরকে সাদা ও লালচে সাদা রঙের ভূমিতে একত্রিত করা হবে, যা ময়দার রুটির মতো হবে, তাতে কারো কোনো (মালিকানার) চিহ্ন থাকবে না।

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামতের দিন মানুষকে এমন স্বচ্ছ শুভ্র সমতল জমিনের ওপর একত্রিত করা হবে সাদা গমের রুটি যেমন স্বচ্ছ-শুভ্র হয়ে থাকে। তার মাঝে কারও কোনো কিছুর চিহ্ন বিদ্যমান থাকবে না। (সহিহ বুখারি, হাদিস নং ৬৫৭৭ ও মুসলিম, সিফাতুল কিয়ামাহ)

মহান প্রভুর বাণী : (বিচার দিবসে) আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে, তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। (সূরা ত্বহা : আয়াত: ১০৬-১০৭)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৪ “কবর থেকে মানুষ উদয় এবং হাশরের ময়দান”, পৃ. ৫৩ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।