রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ও নিঃস্ব ঐ ব্যক্তি, যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, যাকাত ইত্যাদি আমলের সওয়াব নিয়ে উপস্থিত হবে এবং সঙ্গে আরও এসব নিয়ে উপস্থিত হবে যে, সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারও সম্পদ খেয়েছে, কারও রক্ত ঝরিয়েছে, কাউকে প্রহার করেছে ইত্যাদি ইত্যাদি। তখন তার সওয়াবের স্তুপ থেকে একজন হকদারকে তার হক পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। অনুরূপভাবে আরেকজন হকদারকে তার হক পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে।
এভাবে তার আমল থেকে হকদারদের সওয়াব দিতে দিতে অন্যান্য হকদারদের হক আদায়ের আগেই যদি তার সব সওয়াব শেষ হয়ে যায় তখন হকদারদের থেকে গুনাহ ও পাপের বোঝা থেকে নিয়ে তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সহিহ মুসলিম শরীফ : হাদিস নং ২৫৮১, ৬৫৭৯)
অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : আমি একজন মানুষ। লোকজন আমার নিকট বিবাদ নিয়ে উপস্থিত হয়ে থাকে। স্বভাবত একজন অপরজন অপেক্ষা বেশি যুক্তিতর্কে পারদর্শী হয়ে থাকে। তার যুক্তিপূর্ণ কথা শুনে আমি হয়তো তারই পক্ষে ফায়সালা দিয়ে থাকি (অথচ প্রকৃত ঘটনা এর বিপরীত)। তবে জেনে রেখো যে, ব্যক্তির পক্ষে এরূপ ফায়সালা দেওয়ার ফলে কোনো মুসলিমের হক আমি তাকে দিয়ে দেই, ওটা হবে তার জন্য জাহান্নামের আগুনের টুকরা। অতএব সে টুকরা গ্রহণ করবে বা ছেড়ে দেবে। (সহিহ বুখারি শরীফ : হাদিস নং ২৬৮০)
সূত্র: Life-After-Death, অধ্যায় ১৫ “হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা”, পৃ. ৬১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)