মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৫ · হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা

সম্পদ বৃদ্ধির জন্য যে ভিক্ষা করেছে তার কী হবে?

পৃ. ৫৮প্রশ্ন ৩অধ্যায় ১৫

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যার ভিক্ষার প্রয়োজন না থাকা সত্ত্বেও মানুষের কাছে ভিক্ষা করে, সে কিয়ামতের দিন উথবে মুখমণ্ডলে আঁচরের দাগ নিয়ে। (সুনানে আবু দাউদ : হাদিস ১৬২৬; জামে তিরমিরমিয় : হাদিস ৬৫০)

অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে মানুষের নিকট সওয়াল করে (ভিক্ষা করে) অথচ উহা হতে নিজেকে বাঁচিয়ে রাখার মতো সম্পন্ন তার আছে, সে কিয়ামতের দিন আল্লাহর নিকট হাজির হবে তখন তার সওয়াল তার মুখমণ্ডলে ক্ষতস্বরূপ হবে। (আবু দাউদ, তিরমিজি, নাসায়ি, ইবনে মাজাহ, মিশকাত শরীফ : ১৮৪৭)

অর্থাৎ, দুনিয়ার জীবনে যেহেতু সে নিজের মুখে চুনকালি মাখতে দ্বিধা করেনি, আখেরাতেও তাকে অনুরূপ লাঞ্ছনার শাস্তি ভোগ করতে হবে। এই ধরনের দলিলের

ভিত্তিতে শরীয়তের বিধান হচ্ছে, মানুষের কাছে হাতপাতা সম্পূর্ণ অবৈধ। তবে হ্যাঁ, একান্ত অপারগতা হলে সেটা ভিন্ন কথা।

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৫ “হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা”, পৃ. ৫৮ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।